নিজস্ব প্রতিবেদক
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) রাজবাড়ী ও ভোলা জেলা উত্তরের বিভিন্ন উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও রাজবাড়ী সদর এবং ভোলা জেলা উত্তরের সদর ও দৌলতখান উপজেলায় এসব সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
রাজবাড়ীর সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী শরাফত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
এ সময় রাজবাড়ী জেলা সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহসিন উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভোলা জেলা উত্তরের সদর ও দৌলতখান উপজেলার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।
সভায় ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইন, যুব মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভাগুলোতে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল কাঠামো আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য, যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আরএইচ/