নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সাক্ষাৎকালে উভয় দলের নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, ইসলামপন্থী দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজী এবং কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত জালালী।
এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি সৌজন্য সাক্ষাতের জন্য খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইও/