মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


কাতারে নিহত পাঁচ বাংলাদেশির লাশ গ্রহণ করলেন মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির লাশ মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল শিব্বির আহমদ, কাতার খেলাফত মজলিসের সভাপতি আবদুল হাসিব চৌধুরী এবং সিলেট জেলা বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ।

এ ছাড়া নিহতদের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেট জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দও বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

লাশ গ্রহণের পর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সম্প্রতি কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের লাশ দেশে পাঠানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ