বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আগামী ২৬ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, শায়খে চরমোনাই একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাহবার। রাজনৈতিক বক্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করাকে তিনি ‘ফ্যাসিবাদী আচরণ’ উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

তিনি দাবি করেন, আগামী ২৫ জুনের মধ্যে মামলাটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় ২৬ জুন ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বৈঠক শেষে নেতারা শায়খে চরমোনাইর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ