বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের বক্তব্যের নিন্দা বিকেএম মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক—

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সদস্য মাওলানা সাঈদ উদ্দীন আহমদ হানজালাকে নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী রাশেদ খানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)।

রোববার (২১ জুন) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে রাশেদ খান রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও আপত্তিকর ভাষায় সংসদ সদস্য হানজালাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়, অশালীন ও দায়িত্বজ্ঞানহীন।

তিনি বলেন, মাওলানা সাঈদ উদ্দীন আহমদ হানজালা দেশের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার সঙ্গে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার শুধু একজন সংসদ সদস্যের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং দেশের ইতিহাস-ঐতিহ্য এবং আলেম সমাজের প্রতিও অবমাননার শামিল।

জালালুদ্দীন আহমদ আরও বলেন, প্রায় এক মাস আগে একটি স্থানীয় সালিশ বৈঠকে দেওয়া হানজালার বক্তব্যের খণ্ডিত ও সম্পাদিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাশেদ খান এ মন্তব্য করেছেন। অথচ প্রকৃত ঘটনা ও বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করেই এমন বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে, যা একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছে কাম্য নয়।

বিবৃতিতে তিনি দাবি করেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে রাশেদ খান তার অতীতের ইতিবাচক রাজনৈতিক ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।

খেলাফত মজলিসের মহাসচিব অবিলম্বে রাশেদ খানকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার জন্য সকল রাজনৈতিক নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ