রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ইসলামী আন্দোলনের প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন, সদস্য যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন এই উপকমিটি ঘোষণা করেন।

বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়ক করা হয়েছে কে এম শরীয়াতুল্লাহকে। ইউটিউব ও নিউ মিডিয়া সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস হাসান। টক শো ও পডকাস্ট সমন্বয়ক করা হয়েছে মাওলানা মাসউদুর রহমানকে। স্যোশাল মিডিয়া সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন হাসিব আর রহমান।

এ ছাড়া ফ্যাক্ট চেকিং ও ওয়েবসাইট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. সাইফুল ইসলাম। আরবী বিভাগ সমন্বয়ক এরশাদুর রহমান, ইংরেজি বিভাগ সমন্বয়ক ড. আবু হুরায়রা, কন্টেন্ট ক্রিয়েশন সমন্বয়ক মাহবুব নাহিয়ান এবং পাবলিক রিলেশন সমন্বয়ক আহমেদ সাব্বির।

প্রিন্ট ও ওয়েব মিডিয়া সমন্বয়ক হিসেবে শফিকুল ইসলাম এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সমন্বয়ক হিসেবে নাজিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ