বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ১১ দলীয় রাজনৈতিক জোট সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সমঝোতা ১১ দলীয় ঐক্যে রূপ নেওয়ার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে সরে আসে এবং পূর্ববর্তী সমঝোতারও সমাপ্তি ঘটে।

তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত থাকার পরও দুঃখজনকভাবে এখনো কোনো কোনো গণমাধ্যমে ১১ দলীয় ঐক্য সম্পর্কিত সংবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ১১ দলীয় জোটের সংবাদ পরিবেশনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ