শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরা দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দলীয়করণ, রাজনৈতিক সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী সভাপতিত্ব করেন এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সভা পরিচালনা করেন।

সভায় গতকাল এনসিপির পদযাত্রায় সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভিন্নমত দমন এবং সহিংসতার রাজনীতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

মজলিসে শূরা নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে। নেতারা বলেন, নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালনার দাবি জানান তারা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে সভায় বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য বৈষম্য এবং সার্বভৌমত্বের প্রশ্নে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দুর্নীতির বিস্তারকে জাতীয় জীবনের জন্য গভীর উদ্বেগজনক উল্লেখ করে বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় মজলিসে শূরা।

অধিবেশনে সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী ও মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক ও মাওলানা আনোয়ারুল কবীর, অর্থ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান এবং সহকারী সংগঠন সচিব মাওলানা ইনামুল হক কুতুবীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ