শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ট্রান্সজেন্ডার বিয়ের নামে ধর্ম ও সমাজ কলুষিত করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে পুরুষ থেকে রূপান্তরিত এক ব্যক্তির বিয়ের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ট্রান্সজেন্ডার বিয়ের নামে সমাজ, ধর্ম এবং বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠানকে কলুষিত করা হয়েছে। সমাজের ভিত্তিমূলক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, হাজার বছরের সামাজিক ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক বন্ধনের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনায় রাষ্ট্রের নীরবতায় সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, সমাজের মৌলিক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।