শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সফল হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও ফিজিওথেরাপির মধ্য দিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) ধর্মমন্ত্রীর ভাই কাজী শাহ আরেফিন এক ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন।

কাজী শাহ আরেফিন বলেন, মহান আল্লাহ তাআলার রহমত এবং দেশবাসীর আন্তরিক দোয়ায় মন্ত্রীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। অস্ত্রোপচারের পর গত কয়েক দিন তিনি সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করছেন।

তিনি জানান, বর্তমানে ধর্মমন্ত্রী নিজেই বিছানা থেকে উঠতে পারছেন এবং ওয়াকারের সহায়তায় হাঁটাচলা করছেন। অস্ত্রোপচারের ক্ষত স্বাভাবিকভাবে শুকিয়ে এসেছে এবং কোনো ধরনের সংক্রমণ বা জটিলতার লক্ষণ নেই।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থায় তাঁরা সন্তুষ্ট। তাঁদের আশা, ইনশাআল্লাহ আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি ওয়াকারের সহায়তা ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এরপর নিয়মিত ফিজিওথেরাপি ও ফলোআপ চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবেন।

ধর্মমন্ত্রীর ভাই আরও বলেন, চিকিৎসাকালীন সময়ে যারা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্নভাবে পাশে থেকেছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

তিনি দেশবাসীর কাছে ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য, দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং পুনরায় দেশ, জাতি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ