আওয়ার ইসলাম ডেস্ক
পাঁচ ওয়াক্ত নামাজের পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রত্যেক মুসলমানের এই সুন্নত আমল করা জরুরি।
এক. শুরুতে ১ বার اللَّهُ أَكْبَرُ এবং ৩ বার ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪ পড়া।
বাংলা উচ্চারণ: আল্লাহু আকবার। আসতাগফিরুল্লাহ।
অর্থ: আল্লাহ মহান। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
দুই. ১ বার এই দোয়া পড়া— ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম।’
অর্থ : হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।
তিন. ১ বার— لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
বাংলা উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, সমস্ত রাজত্বও তাঁর, সমস্ত প্রশংসাও তাঁর এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান।
চার. ১ বার— اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الَجَدِّ مِنْكَ الْجَدُّ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ’তাইতা, ওয়া লা মু’তিয়া লিমা মানা’তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু।
অর্থ: হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার সাধ্য কারও নেই এবং তুমি যা রোধ করো তা দান করারও সাধ্য কারো নেই। সম্পদশালীদের সম্পদ তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না।
পাঁচ. ১ বার— لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
বাংলা উচ্চারণ: লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর তৌফিক দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার শক্তি কারও নেই।
ছয়. ১ বার— لآ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না’বুদু ইল্লা ইয়্যাহু লাহুন্নি’মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীনা ওয়া লাউ কারিহাল কাফিরুন।
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি, যাবতীয় সম্পদ, অনুগ্রহ এবং প্রশংসা আল্লাহরই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধচিত্তে তাঁরই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে।
সাত. ১ বার আয়াতুল কুরসী— اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ ما فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاّ بِإِذْنِهِ يَعْلَمُ ما بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاّ بِما شاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
বাংলা উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম। লা তা’খুজুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিসসামাওয়াতি ওয়ামা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম। ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিয়া কুরসিইয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আজিম।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। কে আছে এমন, যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। আর তাঁর জ্ঞান থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি (সিংহাসন) আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে রক্ষা করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সুউচ্চ ও মহান।
আট. ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’, ৩৩ বার ‘আল্লাহু আকবার’ এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” পড়া।
নয়. ১ বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস।
দশ. ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক’
অর্থ: হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো।
এগারো. ১ বার— اَللّهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কিনী আজাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক।
অর্থ: হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো।
বার. ফজর ও মাগরিব নামাজের পর ১০ বার— لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।
তের. ফজরের নামাজের পর ১ বার— اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْماً نَّافِعاً وَّرِزْقاً طَيِّباً وَّعَمَلاً مُّتَقَبَّلاً
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালান মুতাকাববালা।
অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।
বিশেষ দ্রষ্টব্য: এখানে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয়। যার যার সুবিধা মতো করলেই হবে। তবে সিরিয়ালি হলে ভালো। এতে কোনোটা ছুটে যাওয়ার শঙ্কা থাকবে না।
আইও/