বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, তাকওয়া ও ইখলাসের ভিত্তিতে প্রখ্যাত ওলামায়ে কেরামের হাতে প্রতিষ্ঠিত নেজামে ইসলাম পার্টি একটি ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি ইসলামি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গঠনমূলক ও সংগ্রামী ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, আকাবিরে আসলাফের ঈমানদীপ্ত রাজনৈতিক দর্শনে উজ্জীবিত হয়ে ইখলাস, দূরদর্শিতা ও সাহসের সঙ্গে সব প্রতিকূলতা অতিক্রম করে অভীষ্ট লক্ষ্যের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নিবিষ্টচিত্তে সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে কক্সবাজারে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। তিনি সহিহ আকিদা-বিশ্বাসের ভিত্তিতে দলের স্বকীয় বৈশিষ্ট্য, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রেখে ইসলামি নেজাম প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত জেলা আমির মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক আজিজ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা অর্থ সম্পাদক মাওলানা আতাউল্লাহ চৌধুরী, পৌর দায়িত্বশীল মাওলানা জুনাইদুল কবির এবং জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু ও সাধারণ সম্পাদক মুহিউদ্দিন খান।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, আকাবিরে দেওবন্দের ঈমানী চেতনা, স্বচ্ছ চিন্তাধারা ও আদর্শিক দৃষ্টিভঙ্গি নেজামে ইসলাম পার্টির সংগ্রামী অভিযাত্রার উজ্জ্বল মাইলফলক। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তাঁদের চিন্তা ও আদর্শকে সামনে রাখা সময়ের দাবি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ