বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’

ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার পর মঙ্গলবার (৯ জুন) লেবানন সরকারকে ইরানের সাথে সম্পর্ক জোড়ার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লেবাননের সরকারকে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এমনভাবে জোড়ার পরামর্শ দিই, যা উভয় রাষ্ট্রের জন্য হবে কল্যাণকর।’

সূত্রে জানা যায়,  গত সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের পর, লেবাননের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তেহরানকে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার কঠোর বার্তা দেয়। পরে হিজবুল্লাহ লেবানন সরকারকে এই আহ্বান জানায়। 

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে ইরান রবিবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে তারা পুনরায় হামলা চালাবে।

উল্লেখ্য, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরায়েলে রকেট হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে আনে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শান্তি চুক্তি কথা উঠলে ইরান জোর দিয়ে বলছে, বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানের জন্য লেবাননে যুদ্ধবিরতি আবশ্যক।

সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ