রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ ফজলুল করীম মারুফ সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত নগর সম্মেলন-২০২৬-এ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটি ঘোষণার আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে শতাধিক রাজনৈতিক দল থাকলেও সংকটময় সময়ে অধিকাংশ দল দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। জুলাই অভ্যুত্থানের সময় দলীয় ব্যানারে বা নেতৃত্বে অনেকেই মাঠে ছিল না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ও কাজের মিল রেখে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থানই তার জ্বলন্ত প্রমাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি।

তিনি বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের শাসনামলে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বরং বারবার গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, যা জাতির জন্য লজ্জাজনক। দুর্নীতি, বৈষম্য ও বিদেশি প্রভাবমুক্ত একটি রাষ্ট্র গঠনে কুরআনের আদর্শভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন ঘটেছে। সেই আন্দোলনের শিক্ষা উপেক্ষা করলে ভবিষ্যতে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে বিএনপি স্বৈরাচারী আচরণের দিকেই এগোচ্ছে। তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দ্রুত সংসদে উচ্চকক্ষ গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।

এ সময় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য আলহাজ আব্দুর রহমান, মুফতি কেফায়াতুল্লাহ কাশফী, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফজলুল হক মৃধা, নাজির আহমাদ শিবলী, মাইনুল ইসলাম, জুবায়ের হোসাইনসহ কেন্দ্র, মহানগর ও থানা পর্যায়ের নেতারা।

সম্মেলনের শেষ পর্বে পীর সাহেব চরমোনাই নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহকে সেক্রেটারি করা হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ