বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


তরবিয়তি সফরে যুব মজলিস ফরিদপুর শাখার নেতাকর্মীরা সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ত্রৈমাসিক তরবিয়তি সফর সিলেট সদরের জামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত আয়োজিত এ সফর দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষণ—এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়। সফরে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর (সাবেক এমপি) মাওলানা এডভোকেট শাহিনুর রহমান পাশা চৌধুরী, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা শাহ মমশাদ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন এবং প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।

সফরের সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালিম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি এন এ সিদ্দীক।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল মরহুম হাবিবুর রহমান (রহ.)-এর সাহেবজাদা মাওলানা আব্দুর রহমান ইউসুফ।

তিনদিনব্যাপী এ তরবিয়তি সফরে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপভিত্তিক কর্মশালা, নামাজের আমলী মশক, ইজতেমায়ী ও খুসুসী দাওয়াত এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক সফর সংগঠনের কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও আমলী দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ