মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম)মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও জনমুখী করতে নিয়মিত, পরিকল্পিত এবং ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে দায়িত্বশীলদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

রোববার (১৯ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা নাসিরুদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে প্রতিটি স্তরের দায়িত্বশীলকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম যত সুসংগঠিত ও ধারাবাহিক হবে, সংগঠনের ভিত্তিও তত শক্তিশালী হবে।

সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বর্তমানে তিন দিনের সাংগঠনিক সফরে বরিশাল বিভাগে অবস্থান করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্বশীল সভা, মতবিনিময় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ