শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান দলটির নেতারা।

সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল দাবি জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী রমজান মাস শুরু হয়েছে। রমজান এলে প্রতিটি দেশে দ্রব্যমূল্য কমে যায়। অথচ বাংলাদেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর চক্রান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কামনা করছি।’

নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলা হোটেলসমূহ বন্ধ রাখতে হবে। সেইসঙ্গে হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কালোবাজারিদের আমরা বলতে চাই, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে আপনারা স্পষ্টভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন।’

এ সময় সেতুমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে আব্দুল জলিল বলেন, ‘গতকাল সেতুমন্ত্রী চাঁদাবাজির নতুন এক সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, আপসে টাকা দিলে তা চাঁদাবাজি নয়। আমরা সেতুমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ