মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ফরিদপুরে পাঁচ শতাধিক কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা য় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন দলের পাঁচজন নেতা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ ও যোগদানকারী নেতারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজ মোল্যা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফরিদপুর জেলার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজ মোল্যা আরও বলেন, “আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা ও প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো ধরনের লোভ, স্বার্থ, প্ররোচনা কিংবা উসকানি ছাড়া স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমরা আদর্শগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, খেলাফত মজলিসের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে দলের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং খেলাফত মজলিসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ