সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলন: অতীতের স্বীকৃতি, ভবিষ্যতের অঙ্গীকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ ৩ যেখানে হওয়ার কথা ছিল সিনেমা হল, ছদর সাহেব গড়লেন ইলমের মিনার লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা

‘সাংস্কৃতিক ফ্যাসিজম মোকাবিলায় নিজেদের যোগ্য করে গড়ে তুলুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান সংগঠনের কর্মীদের প্রতি আত্মগঠন ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে কেবল রাজপথের লড়াই যথেষ্ট নয়, বরং দেশ ও ইসলামের ওপর চেপে বসা ‘কালচারাল ফ্যাসিজম’ বা সাংস্কৃতিক স্বৈরাচারের বিরুদ্ধেও আমাদের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা ও মহানগরীর মজলিসে আমেলা সদস্যদের নিয়ে  কেন্দ্রীয় শাখা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, যুব মজলিসের কর্মীদের আগে নিজেদের চরিত্র, নৈতিকতা, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। কারণ, সুশৃঙ্খল সংগঠন এবং আদর্শিক দৃঢ়তা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আত্মগঠনহীন আবেগ দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আনতে পারে না।