শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী

হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতে শিবিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামাসের আল-কাসসাম ব্রিগেড আজ আনুষ্ঠানিকভাবে তাদের সাবেক মুখপাত্র আবু উবাইদা এবং আরও চারজন জ্যেষ্ঠ কমান্ডারের শাহাদাতের ঘোষণা দিয়েছে। বর্বর ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “শহীদ আবু উবাইদা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও আল-আকসার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর সাহস, দৃঢ় নেতৃত্ব ও অদম্য প্রতিজ্ঞা মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস। হামাসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, আবু উবাইদার সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মুহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানা, রায়েদ সা‘দ এবং আবু ওমর আল-সুরি নির্মম ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন।

ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে এবং মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা রক্ষায় ইতোপূর্বেও হামাসের শীর্ষস্থানীয় নেতা শহীদ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারসহ অসংখ্য নেতৃবৃন্দ জীবন উৎসর্গ করেছেন। নারী ও শিশুসহ এই আগ্রাসনে ৭০ হাজারের অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের নৃশংসতা ও নিরীহ নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জ্ঞাপন করছি। একই সঙ্গে ইসরায়েলি সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

শহীদ আবু উবাইদা ও সকল শহীদকে মহান আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। মুসলিম উম্মাহকে তাঁদের আত্মত্যাগের পথ অনুসরণ করার শক্তি দিন। তাঁদের পরিবার, সহযোদ্ধা ও সমর্থকবৃন্দকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ