শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৬৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীসহ ১১টি দলের যে নির্বাচনী মোর্চা সেখানে রয়েছে খেলাফত মজলিসও। তবে এই আসন সমঝোতা এখনো সম্পন্ন না হওয়ায় মোর্চার প্রার্থী কে হচ্ছেন সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় দেশের ৬৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন খেলাফত মজলিসের প্রার্থীরা।  

সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে তারা এসব আসনে মনোনয়নপত্র দাখিল করেন। 
মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (হবিগঞ্জ-২), মহাসচিব ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ-৪), সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী (ঢাকা-১০ ও কিশোরগঞ্জ-১), নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক (কুষ্টিয়া-৩), নায়েবে আমির মুফতি আবদুল হামিদ (কুষ্টিয়া-২), সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (বরগুনা-১), যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী (সিলেট-২), যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন (নারায়ণগঞ্জ-৫), যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল (ফেনী-২)। 

সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম (রাজবাড়ী-২), সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন (মানিকগঞ্জ-২), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম (বরিশাল-৫), কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক (ঢাকা-১৬), ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা (সিলেট-৪), সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী (কুমিল্লা-৯)। 

কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার (ঢাকা-১৮), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩), কর্ণেল অব. ডা. এমদাদুল হক (ঢাকা-১৭) প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ