শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৩ আসনে ইবনে শাইখুল হাদিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে শুভকামনা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি জামায়াতে পক্ষ থেকে এই আসনটির সম্ভাব্য প্রার্থী ছিলেন। জামায়াতের সঙ্গে সমোঝতা করে নির্বাচন করায় আসনটিতে মাওলানা মামুনুল হককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেজন্য তিনি মাওলানা মামুনুল হকের জন্য আসনটি ছেড়ে দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জানায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ঢাকা-১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালনের পর আজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধ্যায় শেষ হলো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৩ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্মিলিত প্রচেষ্টার ফলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে জনগণের ইতিবাচক সাড়া ও সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে- আলহামদুলিল্লাহ।

ঢাকা-১৩ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, এই আসনের সম্মানিত জনগণ এবং আমার সঙ্গে কাজ করা সব ভাই-বোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে বিনীতভাবে ক্ষমাপ্রার্থনা করছি। আমরা সংগঠনের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে ইনসাফ, ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ