রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহর সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, নতুন হিসেবে আসছেন, মাঠে ময়দানে দেখা হবে, কথা হবে। বাদবাকিটাতো ভোটাররাই জানেন। আমি আর কিছু বলতে পারি না। ভোটের পরিবশে ভালো হবে, কারণ গত ১৭ বছর নির্বাচন হয়নি। এবার মনে হয় ভোট নিয়ে আগ্রহটা বেশি হবে।

ভোটে কেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানতে চাইলে তিনি বলেন, ভোটের মাঠে লড়াই দ্বিমুখী বুঝি হবে- না ত্রিমুখী, সেটি আমি বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আমার সঙ্গে ওই ছেলের পরিচয় নেই। আমি ইন্টারেস্টেড না। সবার সঙ্গেই কম্পিটিশন হবে।

এক পর্যায়ে তিনি বলেন, আমিতো তাকে (হাসনাত আবদুল্লাহ) চিনিই না। তাকে এখনো দেখিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ