বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ

বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ৭ ডিসেম্বর, রবিবার এক বিবৃতিতে আটদলের বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী এবং জনসাধারণকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সাথে এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃংখলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতা-কর্মীগণ অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাববিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সমাবেশে অংশ নেয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমান করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দিপনা নিয়ে জনতা অংশগ্রহন করেছে তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারো ব্যক্ত হয়েছে। জনতাকে আরো অভিনন্দন। আপনাদের এই সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।

পীর সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

পীর সাহেব চরমোনাই সরকারের প্রতি আহবান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারো মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ