শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, যদিও ১৮ মার্চ বুধবার সরকারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, তবুও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এই দুই দিন ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস চললেও গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং পোশাক খাতের শ্রমিকদের পাওনা নিশ্চিত করতেই জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ ডিউটিতে নিয়োজিত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ