বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৫ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭


আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার এক অনন্য শিক্ষা। এই মাস কেবল ইবাদতের জন্যই নয়, বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জীবনে ন্যায়, সাম্য এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গতকাল সোমবার (৯ মার্চ) নারায়ণগঞ্জ আড়াইহাজারে দুবাই প্লাজায় রয়েল রেস্তোরাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলার ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদ দল বিএনপি'র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এর সংসদ সদস্য জনাব আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ এমপি।

নজরুল ইসলাম আজাদ এমপি বলেন, জমিয়তে উলামায়ে ইসলামসহ হক্কানী আলেম উলামা আমাদেরকে ভোট দিয়েছেন। আমাদেরকে বিজয় করেছেন। আমাদের সরকার আলেম উলামা ইমামদের কল্যাণে কাজ করবে। আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারসহ বাংলাদেশের কোথাও চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, চোর, ডাকাত ও দুর্নীতিবাজদের স্থান হবে না। সমস্ত অপরাধীকে ভালো হয়ে দেশের কল্যাণে কাজ করা আহ্বান করছি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ও জমিয়ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী।

আরো বক্তব্য রাখেন শায়খ যোবায়ের গনি, মাওলানা আহমদ আব্দুল্লাহ মুসা,মাওলানা আব্দুল হক, মাওলানা ফারুক,নকিবুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান,কাজী সিফাত , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ জুয়েল,ভিপি কবির হোসেন প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ