মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) । এছাড়াও জন বিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক সংবাদ বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কীভাবে রাখা সম্ভব, তা-ও তিনি প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ