সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

লাউতায় জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে উঠান বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিজলরটুক গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব সিরাজুল ইসলাম ছদরুল।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আগেও মানুষের কল্যাণে কাজ করেছি, আগামীতেও সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য।

বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ খেজুরগাছ মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনাব মানিক উদ্দিন, জনাব হারুন আহমদ, জনাব আব্দুল মান্নান, জনাব আব্দুল হাসিব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মারুফুল হাসান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শরীফুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুস্তাফা আল মাশহুদ শাহীন, জনাব আলী হোসেন মহরীর, আব্দুল হাসনাত, আব্দুশ শহীদ, আব্দুস সালাম, আব্দুর রহমান, খালেদ আহমদ, আব্দুস সুবহান, সুনাম আলী, জসিম উদ্দিন, মাস্টার সুমন আহমদ, জনাব ফরিদ উদ্দিন, মাওলানা গোলাম রাব্বানী মাসুম, ইমরান হাসিব, আব্দুল কাইয়ুম তারেক, আবু সাইদ, হালিম মাহমুদ প্রমুখ।

বৈঠক শেষে হিজলরটুক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ