সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

ইসলামী আন্দোলনের সাথে বারো দলের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গন আজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মু. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মু. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইন এর প্রধান সমন্বয়কারী মু. হারুনুর রশীদ খান, বাংলাদেশে জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মাদ আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার মু. আব্দুস সাত্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারার জনতার পার্টির আহবায়ক মু. আব্দুল আহাদ নুর, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মু. হাফিজুর রহমান, ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মু.শাহ আলম তাহের, জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজ ও কাজী মু. জামাল উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি মতবিনিময় সভায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে আন্দোলন জোড়দার করা, জুলাই সনদের বাস্তবায়ন এবং আগামী কল্যাণময় বাংলাদেশ গড়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন মর্মে সবাই একমত পোষণ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ