সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অবিশ্বাস নয়, আস্থা গড়েই ফেব্রুয়ারিতে ভোট: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিশ্বাস নয়, আস্থা গড়েই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ইতিবাচক অবস্থানে আছেন। তবে একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলা পত্রিকা ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপচারিতায় ফখরুল স্পষ্টভাবে বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে, তা দূর করে আস্থা গড়ে তোলার কাজ এখনই শুরু করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি ও শাসনব্যবস্থাকে বিভাজনমূলক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ১৫ বছরে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে রাজনীতিতে চরম বিভাজন তৈরি হয়েছে। তিনি বলেন, ‘এ বিভাজনের প্রভাব এখন শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, গণমাধ্যম এমনকি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে। ফলে অবিশ্বাসই এখন সমাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

ফখরুলের মতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো অবিশ্বাস দূর করে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা। তিনি বলেন, ‘আস্থা ফিরিয়ে আনতে না পারলে শুধু নির্বাচন নয়, দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তাই জাতীয় ঐক্যের ভিত্তিতেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ