সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অসুস্থ নেতার খোঁজ নিতে ঢামেকে বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের গাজীপুর শ্রীপুর থানা সভাপতি মাওলানা আব্দুস সাত্তারকে দেখতে যান। মাওলানা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পরিদর্শনকালে বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘দল ও সংগঠনের জন্য মাওলানা আব্দুস সাত্তারের অবদান অনস্বীকার্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।’

মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ