সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

যশোরে বাংলাদেশ খেলাফাত মজলিসের শার্শা শাখার কর্মী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ২৩শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলার শার্শা উপজেলা শাখার কর্মী সম্মেলন নাভারন কলেজ অডিটোরিয়ামে শার্শা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম সাহেবের সভাপতিত্বে শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়

কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাহেব

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসেন সাহেব, জেলা সহ-সভাপতি মাওলানা নাজির উদ্দিন সাহেব জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন সাহেব,জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি রফিক শোয়াইব,জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ কাসেমী,জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহিউল ইসলাম নগর কমিটির সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী সাহেব, নগর কমিটির যুগ্ম সম্পাদক মুফতি মাহমুদুর রশিদ সাহেব জেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান মেহমান মুফতি অলিউল্লাহ মাহমুদ বলেন যদি সংগঠনকে এগিয়ে না নিয়ে যায় তাহলে আমাদেরকে নব্য ফ্যাসিবাদের আবারো মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেছেন এবং সকল কর্মীকে গণ মানুষের সংগঠনের পরিণত করতে সর্বস্তরে দাওয়াতি কাজের আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান বলেন আল্লাহ তায়ালা আমাদেরকে তার জমিনে দ্বীন কায়েমের জন্য কবুল করেছেন এটা নিজের জন্য সৌভাগ্য মনে করব আল্লাহ জমিনে খেলাফত কায়েম করে আমরা ক্ষান্ত হব। তিনি সংগঠনের দেশ ও জাতির প্রতি অবদানকে স্মরণ করে এ সংগঠনের জন্য নিজেকে যোগ্য করে তোলার কর্মীদেরকে আহ্বান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ