মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের তরবিয়তি সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা জেলার চরফ্যাশন থানায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ত্রৈমাসিক তিন দিনব্যাপী তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলি প্রশিক্ষণ- এই তিন লক্ষ্যে আয়োজিত ১৮-২০ সেপ্টেম্বর ২০২৫ তিন দিনব্যাপী এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদউর রহমান, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা আবুল হাসান ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ মুস্তাক আহমাদ।

এছাড়াও নামাজের আমলি মশক, ইজতেমায়ি ও খুসুসি দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা উবাদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, মাওলানা মনোয়ার হুসাইন ও মাওলানা জোবায়ের প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ