রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে হজের পর অভিনয় ছেড়ে দীনের পথে হাসান মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১৩ সেপ্টেম্বর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশের আয়োজন করেছে।
আয়োজকরা জানান, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং শরিয়ার ভিত্তিতে নির্বাচনের দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—
মাওলানা গাজী নিয়াজুল করীম, শায়খ নেছার আহমাদ আন নাছেরী, আলহাজ্ব মুফতি জসিম উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ আজাদী, 
হাফেজ কাজী মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ