শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৬ দারুল উলুম দেওবন্দে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান ও দেশের ইতিহাস নিয়ে আলোচনা করবেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা সৈয়দ আরশাদ মাদানী।

দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ আগস্ট সকালে প্রতিষ্ঠানের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

দারুল উলুম দেওবন্দ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঐতিহাসিক বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বহু আলেম ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামসহ ব্রিটিশবিরোধী বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিশেষ করে মাওলানা কাসেম নানুতভি ও মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহি শামলির যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ পাওয়া যায়।

স্বাধীনতা দিবস উপলক্ষে গত কয়েক বছরেও দারুল উলুম দেওবন্দে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানি ভারতের স্বাধীনতা সংগ্রামে আলেম ও মুসলমানদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

এবারও ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং দেশ স্বাধীন করতে উলামায়ে কেরামের অবদান স্মরণ করা হবে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ