মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুস্তাকিম আল মুনতাজ, 
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ই আগস্ট) মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম ও শহর শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় এবং জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক, মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমেদ বিলাল।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-০১ সংসদীয় আসনের সদস্যপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সদস্যপ্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মৌলভীবাজার-২ সংসদীয় আসনের সদস্যপ্রার্থী  সাইফুর রহমান খোকন।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, শহর শাখার সভাপতি কাজী মাওলানা  হারুনুর রাশীদ, জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল আলী, মাওলানা আব্দুল হাই, রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, শহর শাখার  সহসভাপতি মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সদর উপজেলার সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমেদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী,

মৌলভীবাজার সদর দক্ষিণ সভাপতি মাওলানা ইসমাইল আহমদ, মৌলভীবাজার সদর উত্তর সভাপতি মুফতি ইব্রাহীম খলিল, শ্রমিক মজলিস জেলা সভাপতি এম এ রহিম নোমানী, শমসেরনগর থানা সভাপতি মাওলানা শাহ লুতফুর রশীদ, কুলাউড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম প্রমূখ।

সমাবেশ শেষে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সংগঠনটি গণমিছিল করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাপ্ত  করে। এতে কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ