মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক প্রবন্ধ: মাওলানা আজিজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

২০১৩ এর শাপলা গণহত্যা, বিডিআর ট্র্যাজেডি এবং ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অবদানকে উপেক্ষা করে রচিত জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “শাপলার গণহত্যা, বিডিআর ও একুশে উলামায়ে কেরামের অবদান উপেক্ষা করে রচিত কোনো দলিল ইতিহাস নয় বরং এক পক্ষের রাজনৈতিক প্রবন্ধ। আমরা এমন ঘোষণাপত্র প্রত্যাখ্যান করছি।”

তিনি মনে করিয়ে দেন, শাপলা চত্বরের ঘটনা শুধু একটি রাজনৈতিক মোড় নয়, বরং বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তেমনই, বিডিআরের মর্মান্তিক হত্যাকাণ্ড এবং উলামায়ে কেরামের অবদান দেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর ছাপ রেখেছে।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইতিহাস মানে একটি সমষ্টিগত স্মৃতি। সেখানে যারা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন কিংবা ন্যায়ের পক্ষে লড়েছেন- তাদের উপেক্ষা করে যে কোনো রচিত দলিল, ইতিহাস নয়, বরং ইতিহাস বিকৃতির অপচেষ্টা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ