সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব: শামীম সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের মনোনীত প্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করছে। তাদের দমন করতেই আমরা রাজপথে থাকব।

শনিবার (২৬ জুলাই) পিরোজপুরের নেছারাবাদের তৃণা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াত আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শামীম সাঈদী বলেন, যারা মনে করে বিএনপি ও জামায়াতের এ দেশে কোনো অস্তিত্ব নেই, তারা বড় ভুল করছে। আওয়ামী লীগ ভারতের দালাল হিসেবে পরিচিতি পেয়েছে, আর তাই তাদের ভারতে আশ্রয় নিতে হয়েছে। যেন তারা আর ফিরে না আসতে পারে, সে জন্য রাজপথে রুখে দাঁড়াতে হবে।

তিনি দাবি করেন, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্যায় কর্মকাণ্ডের কোনও প্রমাণ নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করা হয়েছে।

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গে তিনি বলেন, “তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছিল। যারা এই ষড়যন্ত্র করেছে, আল্লাহ এই মাটিতেই তাদের বিচার করবেন।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শামীম সাঈদী বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যদি আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকার সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেব।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, পেশাজীবী নেতা ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা আদাবর থানা আমির আল আমিন সবুজসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ