চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে সোমবার (১৪ এপ্রিল) বাদ ইশা হেফাজতে ইসলাম বাংলাদেশের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে।
বৈঠকে আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আসন্ন ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আমেলা তথা- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বৈঠকে সারাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
হেফাজত নেতৃবৃন্দ এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র