রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

 ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে নানা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। 

গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। 
 
তারা বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েল কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে। এর প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইসলাম শান্তির ধর্ম। কারো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকে ইসলাম সমর্থন করে না। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে।

এসব সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিতের পাশাপাশি অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে একটা গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ