বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে কক্সবাজারের রামু থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। 

নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘ দিন রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনের খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, নুরুল আবছার এখন রামু থানায় রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ