শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

সেখ জুয়েল এখন বিধান মল্লিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বিধান মল্লিক পরিচয় নিয়েছেন। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রীতিমতো বিব্রতবোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি।

শুধু সেখ জুয়েল নন একাধিক সূত্র জানিয়েছে, শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। কাগজপত্রে তিনি সেখ সালাহউদ্দিন হলেও সর্বত্র তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত। গত ৫ আগস্টে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পরপরই সেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। 

এর আগে শেখ পরিবারের অনেকেই ৬২৬ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে সুযোগমতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

একাধিক সূত্র বলছে, সেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। 

এছাড়া ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে। সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন। তবে সেখ জুয়েল কলকাতাতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন। 

সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। 

এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।

উল্লেখ্য, সেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি ৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ