বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

সেজদা থেকে চিরঘুমে মুয়াজ্জিন বরকত আলী মুন্সী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের সরিষাবাড়ীতে নামাজে সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সী (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বরকত আলী মুন্সী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন বরকত আলী। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এসময় সেজদারত অবস্থাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ভ 

বরকত আলীর নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ