সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন অভিনেতা পলাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকদিন আগেই তাবলিগে জামাতে সময় দিতে দেখা গেছে অভিনেতা জিয়াউল হক পলাশকে। 

এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

পলাশের লক্ষ্য আগামীতে তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক সেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যোগে তাবলিগে পাঠাবেন।

এ বিষয়ে অভিনেতার ভাষ্য, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে  তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ