সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুফতি এনায়েতুল্লাহ || 

লোকসভা এবং বিধানসভার আসনসংখ্যার হিসাবে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। নির্বাচনে দলিত, সংখ্যালঘু, যুবক এবং অন্য প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় রাজনৈতিক জোট করলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং চন্দ্রশেখর আজাদ। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) ও আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) সম্মিলিতভাবে রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। তাদের জোটের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা।’

ওয়াইসি ও আজাদ দু’জনেই লোকসভার সদস্য। ওয়াইসি হায়দরাবাদ ও আজাদ উত্তর প্রদেশের নাগিনা আসন থেকে জিতেছেন।

চন্দ্রশেখর আজাদের উত্থান দলিত রাজনীতির মাধ্যমে। একদা কাঁসিরাম ও মায়াবতীর অনুগামী থাকলেও পরবর্তীতে তিনি নতুন দল গড়েন। আসাউদ্দিন ওয়াইসির দল ‘মিম’ অনেক দিন ধরেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার ইচ্ছা জানিয়ে আসছেন।

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনেও তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়ে ব্যর্থ হয়েছিলেন, উত্তর প্রদেশেও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদবের মন জিততে পারেননি। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিও (বিএসপি) তার প্রস্তাবে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত চন্দ্রশেখর আজাদের সঙ্গে ওয়াইসি হাত মেলালেন।

যদিও এই জোটকে গুরুত্ব দিতে নারাজ সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেস।

২০১৭ সালের পর ২০২২ সালেও বিপুল আসনে জয়ী হয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল বিজেপি। তবে নানা কারণে যোগী আদিত্যনাথের প্রায় ১০ বছরের সরকার চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এই অবস্থায় অনগ্রসর সম্প্রদায়, দলিত এবং সংখ্যালঘু ভোটকে সুসংহত করে নির্বাচনে চমক দেখানোর অঙ্ক কষছেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আসন বণ্টন নিয়ে আলোচনা চললেও শেষমেশ এসপির সঙ্গে কংগ্রেসের জোট হবে বলেই মনে করা হচ্ছে।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াইসি-চন্দ্রশেখরদের জোট অখিলেশদের দলিত ও সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে। দলিত, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, সংখ্যালঘু এবং উচ্চবর্ণের একাংশের ভোট ঝুলিতে পুড়ে লোকসভা ভোটে চমক দেখিয়েছিল এসপি। ৮০টি লোকসভা আসনের মধ্যে অখিলেশের দল জয়ী হয় ৩৭টিতে। মাত্র ৩৩টিতে জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে।

এমতাবস্থায় দলিত, সংখ্যালঘু ভোটে ভাঙন ধরলে প্রকারান্তরে বিজেপির সুবিধা হয়ে যেতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

ওয়াইসি-আজাদের জোট হওয়া বিজেপি খুশি। কারণ, দলিত ও মুসলিম ভোট ভাগ হবে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের ভোটের ফল এতে কিছুটা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, উত্তর প্রদেশে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশ, দলিত ২১ শতাংশ।

ওয়াইসি ও আজাদ এর আগে আলাদাভাবে নির্বাচনে লড়েছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। ২০২২ সালের বিধানসভা ভোটে ‘মিম’ ৯৫ আসনে প্রার্থী দিয়ে একটাতেও জেতেনি। ভোট পেয়েছিল শূণ্য দশমিক ৪৯ শতাংশ। আজাদের দলের অবস্থাও ছিল তেমনই। এবার দেখা যাক, এই চোটকে ভোটাররা কতটা গুরুত্ব দেয়।

অপেক্ষা ফেব্রুয়ারির...।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ