|| আবদুর রউফ আশরাফ ||
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক হাফিজাহুল্লাহ ইসলামি আইন ও হাদিসশাস্ত্রে সুপরিচিত একজন আলেম। তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা করেছেন। তাঁর শিক্ষকদের মধ্যে বিশ্বখ্যাত মুফতি বিচারপতি আল্লামা তাকি উসমানি এবং বিশিষ্ট ইসলামি পণ্ডিত শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর নামও উল্লেখ আছে বলে জানা যায়।
২০২৪ সালের অক্টোবর তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি ওয়েবসাইটেও তাঁকে জাতীয় মসজিদের খতিব হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লামা মুফতি আবদুল মালেককে নিয়ে নানা ধরনের সমালোচনà¦