মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| আকিদুল ইসলাম সাদী ||

‘আগে স্ত্রীকে যতোটা সুন্দর লাগতো, এখন আর ততোটা লাগে না।’ এমন অভিযোগ কিছু পুরুষের মুখে প্রায়ই শোনা যায়। অনেকেই মনে করেন, এর কারণ হলো স্ত্রীর বয়স বেড়েছে, সৌন্দর্য কমেছে কিংবা সংসার একঘেয়ে হয়ে গেছে। কিন্তু সত্যিই কি সমস্যা স্ত্রীর মধ্যে? নাকি অদৃশ্যভাবে বদলে গেছে স্বামীর দৃষ্টি?

আজকের যুগে মোবাইলের একটি স্ক্রলেই অসংখ্য পরনারীর ছবি, ভিডিও এবং অশ্লীলতার হাতছানি। চোখ যখন প্রতিনিয়ত হারামে অভ্যস্ত হয়ে পড়ে, তখন বৈধ সম্পর্কের স্বাভাবিক আকর্ষণও ধীরে ধীরে কমতে থাকে। কারণ, হারাম কখনো মানুষের অন্তরকে তৃপ্ত করে না; বরং আরও অস্থির করে তোলে।

আল্লাহ তাআলা এজন্য সর্বপ্রথম দৃষ্টি সংযত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "মুমিন পুরুষদের বলুন, তারা যেনো দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত।" (সূরা আন-নূর: ৩০)

রাসূল স. বলেছেন, "চোখেরও ব্যভিচার আছে; আর চোখের ব্যভিচার হলো (কামনার দৃষ্টিতে) তাকানো।" (সহিহ আল-বুখারী, হাদিস ৬২৪৩, সহিহ মুসলিম, হাদিস ২৬৫৭)

একটি হাদিসে জারীর ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, হঠাৎ কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যাওয়ার বিষয়ে তিনি রাসূল স.-কে জিজ্ঞাসা করলে বলেন, "তোমার দৃষ্টি ফিরিয়ে নাও।" (সহিহ মুসলিম, হাদিস ২১৫৯)

দৃষ্টি সংযত রাখা শুধু একটি ইবাদত নয়; একটি সুখী দাম্পত্যেরও ভিত্তি। যে ব্যক্তি নিজের চোখকে হারাম থেকে রক্ষা করে, তার হৃদয়ে হালালের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। তখন নিজের স্ত্রীর সৌন্দর্য, ত্যাগ ও ভালোবাসাকে নতুন করে উপলব্ধি করা সহজ হয়।

দাম্পত্যের শীতলতা দূর করতে সবসময় নতুন মানুষ বা নতুন সম্পর্কের প্রয়োজন হয় না; প্রয়োজন নিজের ঈমানকে জাগ্রত করা, চোখকে সংযত করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা।

মনে রাখবেন, অনেক সময় স্ত্রী বদলে যান না— বদলে যায় আমাদের দৃষ্টি। সংসার টিকিয়ে রাখতে সবসময় নতুন মানুষ নয়, নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। যে চোখ হারাম থেকে ফিরে আসে, সে চোখই হালালের সৌন্দর্য নতুন করে আবিষ্কার করে। একসময় আবারও ফিরে আসে  ভালোবাসা।

লেখক: শিক্ষক, গবেষক ও ঔপন্যাসিক

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ