রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, বিশ্বব্যাপী জুলুম-নির্যাতন ও অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ। এ আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর জীবনধারা ও শিক্ষার বাস্তবায়ন জরুরি। মানবসমাজ তাঁর সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে চরিত্রবান ও ঈমানদার হিসেবে গড়ে উঠলে বর্তমান বিশ্বের সংকটগুলোর সমাধান সম্ভব।

গত বৃহস্পতিবার খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার অন্তর্গত কেমব্রিজ শাখার উদ্যোগে স্থানীয় আবু বকর ছিদ্দীক (রা.) জামে মসজিদ সেমিনার হলে আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেমব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী হারুন মিয়া তালুকদারের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তার বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস মুফতি আবুল হাসান এমপি বলেন, দুনিয়ার জীবনে সাফল্য ও শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য অন্তরে পরিপূর্ণ তাকওয়া বা আল্লাহর ভয় স্থাপন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করে তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

সীরাত কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ শেখ মুস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, দাওয়া সম্পাদক কাজী মাওলানা আব্দুর রহমান এবং লন্ডন মহানগর শাখার অন্যতম দায়িত্বশীল মাওলানা কাজী ইমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান বক্তা শায়খুল হাদিস মুফতি আবুল হাসান এমপির মোনাজাতের মাধ্যমে সীরাত কনফারেন্সের সমাপ্তি হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ