বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিজয় দিবসে আজহারীর তাৎপর্যপূর্ণ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার প্রকৃত সার্থকতার মাঝখানে আজও বিস্তীর্ণ এক শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতা পূরণে প্রয়োজন নিখাদ দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্য। তিনি বলেন, ৫৪তম বিজয় দিবস হোক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতীক।

পোস্টে তিনি আরও দোয়া করেন— হে আল্লাহ, এই জনপদে তুমি শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করো।

এদিকে, মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মঙ্গলবার সকালেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন।

শহীদদের প্রতি সম্মান জানাতে আসা মানুষের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা রঙিন আল্পনায় আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বিজয়ের উৎসবমুখর পরিবেশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ