বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন 

মসজিদ কমিটি হতে হবে ইমাম-খতিবদের পরামর্শে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামার পরামর্শে হওয়া উচিত বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই কথা বলেন।

জামায়াত আমির বলেন, নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি।

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠকে জানিয়ে তিনি বলেন, আজও আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকবো। আপনাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠুক।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীমসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ